সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নাসিরনগরে এবার আগুনে পুড়ে নিয়তী চক্রবর্তী (৬৫) এক নারী মারা গেছেন। তবে পুলিশের দাবি, রান্না করতে গিয়েই ওই নারীর শরীরে আগুন লাগে। উপজেলা সদরের নাসিরপুরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ির গোয়াল ঘরে আগুন দেয়।
স্থানীয় সূত্র জানায়, নাসিরপুর এলাকার গোপেশ মাঝির বাড়িতে একটি ঘরে নাতি নিয়ে নিয়তী চক্রবর্তী থাকতো। রাতে ওই ঘরে হঠাৎই আগুন লাগে। ঘটনা আাঁচ করতে পেরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। তবে ততক্ষণে ওই নারী নিহত হন। তবে ঘটনার সময় আর কেউ ঘরে ছিল না বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার কিছুক্ষণ আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেবের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে তার বাড়ির গোয়াল ঘরে থাকা কাঠসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে অঞ্জন কুমার দেব বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে আগুনে গোয়াল ঘর ও ঘরে থাকা কাঠ পুড়ে গেছে। আইন শৃংখলা বাহিনীর লোকজন সেখানে অবস্থান করছেন।
দুই স্থানে আগুনের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি ঘরে রান্না করার সময় আগুন লেগে ওই নারী মারা যান। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি