নির্ধারিত সময়ে ভারতকে এস-৪০০ সরবরাহ করা হবে : রাশিয়া

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

নির্ধারিত সময়ে ভারতকে এস-৪০০ সরবরাহ করা হবে : রাশিয়া

Manual2 Ad Code

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই রিয়াকোভ বলেছেন, নির্ধারিত সময়ে ভারতকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে। বুধবার (০৯ জানুয়ারি) নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

তিনি বলেন, চুক্তিতে ভারতকে যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে তা রক্ষা করা হবে। কোনো রকম বিলম্ব না করে চুক্তিতে উল্লেখিত নির্ধারিত তারিখের মধ্যে এস-৪০০ ভারতকে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

Manual5 Ad Code

গত অক্টোবরে এস-৪০০ ভারতকে সরবরাহ করার জন্য মস্কো এবং নয়াদিল্লি এক চুক্তি করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দু’দিনের ভারত সফরকালে পাঁচশ কোটি ডলারের বেশি এ চু্ক্তি সই করা হয়। রুশ মুদ্রায় এ চুক্তি সই করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ইউরি বোরিসোভ।

Manual2 Ad Code

এস-৪০০ রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে  চারপাশের ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের যেকোনো  বিমান শনাক্ত এবং তা ধ্বংস করা  সম্ভব। পাশাপাশি শত্রুর ছুঁড়ে দেয়া যেকোনো ক্ষেপণাস্ত্রকে ৬০ কিলোমিটার দূরে থাকতেই আকাশে ধ্বংস করে দিতে পারে এ ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code