সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৮
ভারতের উত্তরপ্রদেশে নির্মাণাধীন একটি ফ্লাইওভার ধসে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রদেশটির বারানসীতে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ফ্লাইওভারের নিচে অর্ধশতাধিক মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে না জানা গেলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নির্মাণাধীন ফ্লাইওভারটিরই শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সে (এনডিআরএফ) পাঁচটি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যও সেখানে রয়েছেন।
ধ্বংসাবশেষ সরাতে আটটি ক্রেন ব্যবহার করা হচ্ছে। গ্যাসকাটার দিয়ে রড কেটে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে।
উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফ্লাইওভার ধসে হতাহতের ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কিমিটিকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। আহতদের দ্রুত সুস্থতার কামনাও করেন তিনি। সুত্র: টাইমস অব ইন্ডিয়া
Design and developed by ওয়েব হোম বিডি