নিহত জঙ্গি করিম নয়- শমসেদ

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৬

নিহত জঙ্গি করিম নয়- শমসেদ

Manual3 Ad Code

download-1সুরমা মেইল ডেস্ক :: আজিমপুরে পুলিশের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গির প্রকৃত নাম শমসেদ হোসেন। করিম ছিল তার সাংগঠনিক নাম।

Manual8 Ad Code

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা বলেন, জাতীয় পরিচয়পত্রে নিহত করিমের নাম এটাই বলা হয়েছে। পরিচয়পত্রে দেওয়া আঙুলের ছাপ মিলিয়ে এই পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী শমসেদের বাবার নাম মোসলেহউদ্দীন। তার বাড়ি রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার মেহেরচন্ডী গ্রামে।

Manual1 Ad Code

অবশ্য রাজধানীর বোয়ালিয়া থানা-পুলিশ এই পরিবারকে এখনো চিহ্নিত করতে পারেনি।

শনিবার রাতে আজিমপুরে পুলিশের অভিযানে নিহত হন শমসেদ। পুলিশের ধারণা নিহত ব্যক্তি হলি আর্টিজানে হামলাকারীদের সহায়তাকারী। এই ব্যক্তিই করিম নামে বসুন্ধরায় জঙ্গিদের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code