নিয়মিত হচ্ছেন হলিউডে নার্গিস ফাকরি!

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

নিয়মিত হচ্ছেন হলিউডে নার্গিস ফাকরি!

Manual1 Ad Code

images

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউডে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নাকি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন নার্গিস ফাকরি। এমনকি বলিউড ছেড়ে যাওয়ার চিন্তাও করেছিলেন তিনি।

Manual7 Ad Code

কিন্তু পরে নিজেই সব গুঞ্জনে ইতি টেনে বললেন, অভিনয় ছেড়ে কোথাও যাচ্ছেন না এমনটাই জানালেন ফাকরি। বরং তার নজর তো আরও উপরে। তিনি বলিউডেই থাকছেন, তবে পাশাপাশি নিয়মিত হতে চান হলিউডেও।

নার্গিস তার দ্বিতীয় হলিউড ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন সম্প্রতি। নতুন হলিউড ছবির নাম ‘ফাইভ ওয়েডিংস’। এটি পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পরিচালক নম্রতা সিং গুজরাল।

এর আগেও নার্গিসকে ২০১৫ সালে মুক্তি পাওয়া হলিউডের অ্যাকশন কমেডি ছবি ‘স্পাই’য়ে দেখা গিয়েছিল। ওই ছবিতে নার্গিসের চরিত্রটি খুবই ছোট হলেও এবারের ছবির মূল চরিত্রে থাকছেন তিনি।

Manual4 Ad Code

আমেরিকার জনপ্রিয় রিয়েলিটি শো আমেরিকাস নেক্সট টপ মডেল থেকে আলোচনায় আসা নার্গিসের বলিউড অভিষেক হয় রকস্টার ছবি দিয়ে। এই তারকা এরপর বলিউডে মাদ্রাজ ক্যাফে, তু মেরা হিরো, আজাহারের মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code