সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬
বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় মডেল আদিল হোসেন নোবেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবারের ঈদে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘যাযাবর প্রেম’। এটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটি আসছে ঈদের পঞ্চম দিন বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে। এর আগে আদিল হোসেন নোবেল ও নুসরাত ইমরোজ তিশা আফজাল হোসেনের নির্দেশনায় ‘সিটিসেল’ এবং অমিতাভ রেজার নির্দেশনায় ‘কেয়া’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তারা দুজন নাটকে অভিনয় করলেন।
নাটকটিতে কাজ করা এবং তিশা প্রসঙ্গে নোবেল বলেন, তিশা খুব লক্ষ্মী একজন মেয়ে। বহু বছর ধরেই তাকে আমি চিনি, জানি। তার মিডিয়া ক্যারিয়ারের শুরুতে আমার সঙ্গে দুটি বিজ্ঞাপনে কাজ করেছিল। সেগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। কিন্তু মূলত তিশা একজন অভিনেত্রী। আজ এত বছর পর তার আসল কাজের সঙ্গে অর্থাৎ অভিনেত্রী তিশার সঙ্গে আমি অভিনয় করেছি। অনেক ভালো একজন অভিনেত্রী তিশা। ‘যাযাবর প্রেম’-এর গল্পটা খুব ইন্টারেস্টিং। সৌখিন চেষ্টা করেছেন খুব যতœ নিয়ে নাটকটি নির্মাণ করতে।
নুসরাত ইমরোজ তিশা বলেন, আমি সবসময়ই স্ক্রিপ্টের বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে ভাবি। ‘যাযাবর প্রেম’ নাটকের স্ক্রিপ্ট ভালো লেগেছে বলে কাজটি করেছি। নোবেল ভাই আমার বহুদিনের পরিচিত। তিনি এমনই একজন মানুষ যার সঙ্গে কথা বলতে গেলেই ভালো লাগে। তো যে মানুষটির সঙ্গে কথা বলতে গেলেই ভালো লাগে তার সঙ্গে যখন অভিনয় করতে গিয়েছি তখন আরো বেশিই ভালো লেগেছে। তাই ‘যাযাবর প্রেম’ নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী। নাটকটি প্রযোজনা করেছেন আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ঈঙখঙজঝ-এর সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ। এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে আছেন মডেল-অভিনেত্রী মিলা হোসেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি