পরকীয়ার জেরে সহকর্মীকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

পরকীয়ার জেরে সহকর্মীকে গলাকেটে হত্যা

Manual5 Ad Code

1460346530701

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরে সহকর্মী আজহার হোসেনকে (২৬) গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেলোয়ার হোসেন (২৮) পলাতক রয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

আজাহার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের শহীদুল্লাহর ছেলে ও বানিয়ারচালা এলাকার তাইজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। অভিযুক্ত দেলোয়ারের বাড়ি ফরিদপুর জেলায়। তারা বানিয়ারচালা এলাকার সিল্কেন সুইং লিমিটেডের শ্রমিক।

বাড়ির মালিক তাইজ উদ্দিনের ছেলে আল আমীন ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত দেলোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে আজাহারের পরকীয়ার সম্পর্ক ছিল।এর জেরে এ ঘটনা ঘটতে পারে।

Manual4 Ad Code

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, নিহত আজাহার ও অভিযুক্ত দেলোয়ার হোসেন একই কারখানার সুইং শাখার শ্রমিক। তারা বানিয়ারচালা এলাকায় পাশাপাশি দুটি বাড়ির ব্যাচেলর ভাড়াটিয়া। শুক্রবার রাতে আজাহার উদ্দিনকে তার সহকর্মী দেলোয়ার গলাকেটে হত্যা করেছে বলে স্থানীয়রা জানান এবং ঘটনাস্থল থেকে দা ও ছোরা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য আজাহারের বন্ধু রনি ও দেলোয়ার হোসেনের বন্ধু মোসাদ্দেক হোসেন শাকিবকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।

Manual6 Ad Code

নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাংলা ট্রিবিউন

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code