সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর মিরপুরের পল্লবীতে পুলিশের সোর্স মানিক মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে হামলার শিকার হন ওই ব্যাক্তি নিশ্চিত করেন পল্লবী থানার ওসি দাদন ফকির।
তিনি বলেন, পরে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পল্লবী থানার এসআই বিল্লাল হোসেন জানিয়েছেন, মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন সে মিরপুর বি-ব্লকের ১ নম্বর লাইনের একটি বাসায় থাকতেন। তার বাড়ি নওগাঁ জেলায়।
Design and developed by ওয়েব হোম বিডি