পাঁচ দফা দাবিতে রিক্সা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

পাঁচ দফা দাবিতে রিক্সা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান ও ইজিবাইক লাইসেন্স ফি তিন গুন বৃদ্ধির প্রতিবাদে এবং পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।

 

শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রোববার (১৩ আগষ্ট) দুপুরে শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহবায়ক মাহাবুব আলম রুবেলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে জেলার শতাধিক ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান ও ইজিবাইক চালক এবং শ্রমিকরা অংশ গ্রহণ করেন।

 

Manual7 Ad Code

বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা জানান, নিত্য প্রয়োজনিয় জিনিসের দাম বাড়লেও রিক্সা ভ্যান শ্রমিকদের মাসিক আয় বাড়েনি। তাদের মাসিক আয় ৮ থেকে ১০ হাজার টাকা। অথচ এসব রিক্সা ভ্যানের পৌর ফি বেড়েছে। এমতাবস্থায় পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান ও ইজিবাইকের উপর সরকার নির্ধারিত ফি অমান্য করে তিন গুন ফি বৃদ্ধির বিষয়টি শ্রমিকদের উপর নির্মম অত্যাচারের সামিল। এভাবে চললে শ্রমিকরা বৃহৎ আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে।

 

(সুরমামেইল/এমআই/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code