পাকিস্তানের নতুন ধরনের পারমাণবিক অস্ত্র!

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

পাকিস্তানের নতুন ধরনের পারমাণবিক অস্ত্র!

Manual6 Ad Code

কৌশলগত স্বল্প দূরপাল্লার অস্ত্রসহ নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে পাকিস্তান। সাগর ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল এবং দূরপাল্লার ব্যালাস্টিক মিসাইল বানাচ্ছে দেশটি। তথ্যটি নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ডান কোটস।

Manual3 Ad Code

মার্কিন গোয়েন্দা প্রধান বলেন, ‘পাকিস্তান নিয়মিতভাবে নতুন পারমাণবিক অস্ত্র উদ্ভাবন করছে। যার কারণে ওই অঞ্চলে উত্তেজনা দেখা দিতে পারে।’

বিশ্বব্যাপী হুমকি ও ঝুঁকি নিয়ে শুনানিকালে বুধবার দেশটির সিনেট অধিবেশনে ন্যাশনাল ইন্টেলিজেন্সের (এনআইএ) পরিচালক এসব কথা বলেন।

কাশ্মির ভিত্তিক প্রতিরোধ সংগঠন জয়শ-ই-মুহাম্মদের সদস্যরা ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের পর মার্কিন গোয়েন্দা প্রধানের মুখ থেকে এই ভাষ্য এলো। ওই হামলায় ছয় ভারতীয় সেনাসহ সাতজন নিহত হয়।

Manual6 Ad Code

মার্কিন গোয়েন্দা প্রধান ডান কোটস বলেন, ‘যেসব দেশের কাছে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র আছে- তাদের মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। দেশটি সিরিয়া ও ইরানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। এভাবে পিয়ংইয়ং প্রাণঘাতী প্রযুক্তির বিস্তার ঘটাচ্ছে। স্পষ্ট ভাষায় বললে আমেরিকা আসলে হুমকির মধ্যে রয়েছে। চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া সারা বিশ্বে সাইবার আতংক ছড়াচ্ছে।’

আফগানিস্তানের পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন কৃতিত্ব স্মরণ করিয়ে দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিশেষ গুরুত্বারোপ করেন মার্কিন গোয়েন্দা প্রধান।

Manual7 Ad Code

প্রসঙ্গত, ১৯৭০ সালে পাকিস্তানে প্রথম পারমাণবিক গবেষণা শুরু হয়। ১৯৯৮ সালে প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে পাকিস্তান মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী এ দেশটির ১৩০ থেকে ১৪০টি পারমাণবিক বোমা রয়েছে, যা প্রতিবেশী ভারতের চেয়েও বেশি। সূত্র: সিএনএন, এনডিটিভি, সিএনবিসি

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code