পানিতে ডুবে ২ যমজ সহোদরের করুণ মৃত্যু

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

পানিতে ডুবে ২ যমজ সহোদরের করুণ মৃত্যু

Manual3 Ad Code

সংগৃহীত

সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামের সীতাকুন্ডে পানিতে ডুবে দুই যমজ সহোদরের করুণ মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল এলাকার আজিজ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলো পৌরসদর আমিরাবাদ এলাকার ইকবাল হোসেনের পুত্র সাদাপ ও সাদনান। তাদের বয়স এক বছর সাত মাস। তারা দীর্ঘদিন ধরে মাসহ নানা বাড়িতে বসবাস করে আসছিল।

Manual6 Ad Code

জানা যায়, রোববার পরিবারের সদস্যদের অলক্ষ্যে খেলতে গিয়ে পার্শবর্তী গোমস্তা পুকুরে ডুবে যায় দুই ভাই। দীর্ঘ সময় পর পরিবারের সদস্যরা দুই ভাইকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে যমজ দুই ভাইকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।

এ সময় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ভাসমান শিশুদের উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পরই ২ সহোদরকে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code