পুলিশের অভিযান, জঙ্গি মেজর মুরাদ নিহত

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

পুলিশের অভিযান, জঙ্গি মেজর মুরাদ নিহত

Manual1 Ad Code

download

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে জঙ্গি মেজর মুরাদ নিহত হয়েছে।

Manual1 Ad Code

পুলিশ জানিয়েছে নিহতের নাম মুরাদ। সে ‘নব্য জেএমবি’র সামরিক শাখার প্রশিক্ষক। নারায়ণগঞ্জে অভিযানে নিহত তামিম চৌধুরীর ডান হাত ছিল সে।

Manual3 Ad Code

অভিযানকালে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। এরা হলেন- হলেন- রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শাহীন ফকির, অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল।

এদের মধ্যে শহীদ ও শাহীনের জখম গুরুতর বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ছয়তলা একটি ভবনে অভিযান চালায় পুলিশ।

Manual1 Ad Code

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান,  রূপনগর আবাসিক এলাকায় এক জঙ্গি বাসা ভাড়া নিয়েছেসুনির্দিষ্ট এই তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই বাড়িতে অভিযান চালাতে যায় রূপনগর থানার পুলিশ।

Manual8 Ad Code

পুলিশ ওই বাড়ির ষষ্ঠ তলায় গেলে এক জঙ্গি বেরিয়ে এসে পিস্তল দিয়ে পুলিশ সদস্যদের গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে রূপনগর থানার ওসি, পরিদর্শক ও এক উপপরিদর্শক আহত হন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই জঙ্গি নিহত হয়।

মুরাদের পরিচয় জানতে চাইলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, সে জেএমবির সামরিক প্রশিক্ষক।  সংগঠনের মধ্যে মেজর মুরাদ নামে পরিচিত ছিল।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেছুর রহমান জানান, মুরাদ ছাড়াও কখনও জাহাঙ্গীর, আবার কখনও ওমর বলে এই জঙ্গি নিজের পরিচয় দিতেন বলে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code