সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে ঈশ্বরদী বাজারের মাছ বিক্রেতা মুকুল মুন্সী (৩৭)-এর মৃত্যু।
মঙ্গলবার দিবাগত রাত বারোটায় তার মরদেহ পৌরসভার ৫নং ওয়ার্ডের শেষ প্রান্তে ভুতের গাড়ি ভাটাপাড়ার একটি দীঘি থেকে উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুকুল কয়েকজন বন্ধুসহ দীঘির পাড়ে বসে তাড়ি সেবন করছিলেন। এসময় সিভিল ড্রেসে ঈশ্বরদী থানার দু’জন পুলিশ সেখানে উপস্থিত হলে বন্ধুরা দৌড়ে পালিয়ে গেলেও মুকুল পা পিছলে দীঘির ভরা পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
এ সময় ঈশ্বরদী ও রাজশাহীর দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে রাত ১২টায় মুকুলের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি