পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৪৭

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭

পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৪৭

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৮ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ১৩ জন, শাহমখদুম থানা ১ জন ও মহানগর ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক ব্যবসায়ী, ২ জন জামায়াত-শিবিরের কর্মী এবং ২৬ জন অন্য মামলার আসামি।

Manual7 Ad Code

ইফতেখায়ের আলম জানান, অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। আর গ্রেফতার সবাইকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code