সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ‘পূর্বশত্রুতার’ জেরে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত ৮টার দিকে মঠবাড়িয়া শহরের দক্ষিণ বন্দরের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত মো. কাইউম (৩২) বড়মাছুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাছির হাওলাদার বলেন, মঠবাড়িয়া থেকে বড়মাছুয়া যাওয়ার পথে দক্ষিণ বন্দর এলাকায় কইউমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান চেয়ারম্যান নাছির।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফেরদৌস ইসলাম জানান, কাইউমের দুই পায়ে ৯-১০টা ও মাথায় একটা কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মোস্তাফিজুর বলেন, স্থানীয় বা দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ হামলাকারীদের আটকের চেষ্টা করছে।
Design and developed by ওয়েব হোম বিডি