পূর্বাঞ্চলে আইএসের অস্ত্রগুদাম ধ্বংস

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

পূর্বাঞ্চলে আইএসের অস্ত্রগুদাম ধ্বংস

Manual6 Ad Code
images
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত তেলসমৃদ্ধ দেইর আল-জোরে ছয়টি দূরপাল্লার বোমারু বিমানের সাহায্যে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় জিহাদি সংগঠনটির অস্ত্রগুদাম ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়  রবিবার এক বিবৃতিতে এ দাবি জানায়। এতে বলা হয়, রুশ তুপোলেভ বোমারু বিমান নগরীর দক্ষিণ, পশ্চিম, পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে এ অভিযান চালায়। এতে দুটি কমান্ড পোষ্ট, ছয়টি অস্ত্র গুদাম, যানবাহন নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ‘বিপুল সংখ্যা যোদ্ধা নিহত হয়েছে।’
রাশিয়া তার দীর্ঘকালীন মিত্র প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সেপ্টেম্বর মাস থেকে বোমা হামলা চালাচ্ছে ।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code