পূর্ব ঘৌটায় নতুন করে হামলায় নিহত ৪০

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

পূর্ব ঘৌটায় নতুন করে হামলায় নিহত ৪০

Manual2 Ad Code

বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার পূর্ব ঘৌটার শহরটিতে শুক্রবার সরকারি বাহিনীর বিমান হামলায় ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন। শহরটি থেকে বিদ্রোহীদের সরে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে একটি আলোচনা ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনী সেখানে স্থল অভিযানও চালিয়েছে। সূত্র: এএফপি

Manual3 Ad Code

সিরীয় বাহিনী নির্বিচারে বোমা বর্ষণ ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্রোহীদের পূর্ব ঘৌটার অধিকাংশ অঞ্চল পুনরুদ্ধার করেছে। তবে ইসলামপন্থী গোষ্ঠী জয়শ আল ইসলাম পূর্ব ঘৌটার বড় শহর দৌমা হতে সরে না গিয়ে সেখানে রয়ে গেছে।

জয়শ আল ইসলামের সঙ্গে মস্কো রোববার একটি চুক্তি করেন। সে অনুযায়ী পর পর তিন দিন প্রায় তিন হাজার যোদ্ধাসহ বেসামরিক লোক বাসে চড়ে শহরটি চলে যায়। কিন্তু পরবর্তীতে জয়শ আল ইসলামের সঙ্গে মতভেদ দেখা দিলে সবকিছু স্থগিত হয়ে যায়। এই ১০ দিনের মধ্যে শুক্রবার নতুন করে বোমা হামলা শুরু করে সরকারি বাহিনী।

Manual5 Ad Code

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছেন, দৌমার বিভিন্ন অঞ্চলে রুশ যুদ্ধবিমান ও সরকারি বাহিনীর হামলায় আট শিশুসহ ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এবং কয়েক ডজন লোক আহত হয়েছেন বলে জানিয়েছেন অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছেন, বিভিন্ন প্রান্ত দিয়ে সেনাবাহিনীর শহরটিতে প্রবেশ করে জয়শ আল ইসলামের সঙ্গে ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়েছে।

Manual2 Ad Code

রাষ্ট্রীয় টেলিভিশনে এক চিকিৎসক বলেন, মনে হয় আমরা গাজা উপত্যকার যুদ্ধে ফিরে গেছি। যেন ইসরাইল আমাদের ওপর বোমাবর্ষণ করছে ও সারাবিশ্ব এটা তাকিয়ে তাকিয়ে দেখছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code