প্যারিসে ৮৫০ বছরের পুরনো গির্জায় ভয়াবহ আগুন

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

প্যারিসে ৮৫০ বছরের পুরনো গির্জায় ভয়াবহ আগুন

Manual1 Ad Code

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।স্থানীয় সময় সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Manual3 Ad Code

কর্তৃপক্ষ ধারণা করছে, ভবনটিতে মেরামত কাজের সময় এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বলে বর্ণনা করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন।

Manual4 Ad Code

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হন। আহত হন আরও ২৬ জন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code