প্রতারণা মামলা : রাগীব আলী ও তার ছেলেসহ ৬ জনের বিরুদ্ধে রায় ২৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

প্রতারণা মামলা : রাগীব আলী ও তার ছেলেসহ ৬ জনের বিরুদ্ধে রায় ২৬ ফেব্রুয়ারি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: হাজার কোটি টাকা মূল্যের দেবোত্বর সম্পত্তি প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের অভিযোগে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষনা হবে  রোববার (২৬ ফেব্রুয়ারি)।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো রায়ের এ তারিখ নির্ধারন করে। এর আগে মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়।

Manual1 Ad Code

হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে পৃথক দুটো মামলা করেন সিলেটের কোতোয়ালি থানায়। উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন মামলা দুটির কার্যক্রম স্থগিত ছিল। গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ রায়ে মামলা দুটো পুনরুজ্জীবিত করার নির্দেশ দিলে বিচার প্রক্রিয়া শুরু হয়।

Manual5 Ad Code

ইতিমধ্যে এ মামলায় ৩৩ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারন করেন আদালতের বিচারক।

সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে গত ২ ফেব্রুয়ারি তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ছেলেসহ রাগীব আলীকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। একই আদালতে ভূমি আত্মসাৎ মামলায় ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ ও ২৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code