প্রভা আর কাউকে বিশ্বাস করেন না!

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

প্রভা আর কাউকে বিশ্বাস করেন না!

Manual6 Ad Code

download (1)

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ে না জনপ্রিয় মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। অভিনয়ের মাধ্যমে নিজেকে তুলে এনেছেন অভিনয় জগতের শীর্ষে। অনাকাঙ্খিত কিছু ঘটনা ছাড়া বেশ ভালভাবেই কাটছিলো এই অভিনেত্রীর জীবন। টেলিভিশন বিজ্ঞপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।

সম্প্রতি বিনোদন বিভাগের সাথে কথা হয় প্রভার। একান্ত আলাপচারিতায় প্রভা নিজের বর্তমান অবস্থা তুলে ধরেন।

পাঠক আসুন জেনে নেই প্রভার বর্তমান সময়টা কেমন যাচ্ছে?

প্রভা বলেন, বর্তমান কয়েকটি নাটক ও সিরিয়ালে কাজ করছি। হুটহাট করে না, বেশ বেছেই কাজ হাতে নিচ্ছি। বাকি সময় টুকু বাসায় কাটাচ্ছি। আলাদা কোন বিনোদন আমার ভিতরে নেই। আর নিতেও চাইনা।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, আমার জীবনের সেই অধ্যায় গুলো এখনও ধাওয়া করে। আমি সেই দিনগুলো ভুলে যেতে চাই। আমি আর কাউকে বিশ্বাস করি না। সব মিলিয়ে আমার দিন একাকিত্ব ভাবেই কাটছে।

উল্লেখ্য, প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।

Manual6 Ad Code

২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই নারিকেল তেল ইত্যাদি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code