প্রাইভেটকারের চাপায় নিহত ২

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

প্রাইভেটকারের চাপায় নিহত ২

Manual1 Ad Code
সুরমা মেইল ডেস্ক :: কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারের চাপায় ২ নারী নিহত হয়েছেন। এ সময় এক শিশুসহ ২ জন আহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের ইদ্রিছ মিয়ার স্ত্রী পারুল বেগম (৪৫) ও দেবীদ্বার উপজেলার বাগুর এলাকার রবিউল্লাহর স্ত্রী নুরজাহান বেগম (৫৫)। আহত শিশু রাফি (৫) নিহত পারুল বেগমের ছেলে ও আহত অপরজন প্রাইভেটকারের যাত্রী। তিনি ঢাকার বংশালের আশরাফ উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫৮)।
ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারান।  এ সময় প্রাইভেটকারটি সড়কে দাঁড়ানো ২ জন নারী ও এক শিশুকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে  ২ জন নারী নিহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করেছে। চালক পালিয়ে গেছেন।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code