প্রাক্তন সেই মমতা কুলকার্নি এখন ড্রাগ কুইন!

প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬

প্রাক্তন সেই মমতা কুলকার্নি এখন ড্রাগ কুইন!

Manual3 Ad Code

14726_mamta-300x219বিনোদন ডেস্ক : বলিউডের প্রাক্তন নায়িকা মমতা কুলকার্নির সঙ্গে ড্রাগ পাচারের যোগ সূত্র খুঁজে পাওয়া গেল। এই কারণে আজ তাঁর উপর রেড কর্নার নোটিস জারি করে থানে পুলিশ। অভিনেত্রীর কেনিয়াবাসী স্বামী ভিকি গোস্বামী আগে থেকেই ড্রাগ পাচার চক্রে অভিযুক্ত ছিল। এবার মমতার সঙ্গেও ড্রাগ পাচারের যোগাযোগ পাওয়া গেল।

Manual4 Ad Code

সাংবাদিক বৈঠকে থানের পুলিশ কমিশনার জানান, তাঁরা CBI মারফত  ইন্টারপোলের কাছে মমতা কুলকার্নির বিরুদ্ধে রেড কর্নার নোটিস পাঠিয়েছেন। এমনকী বলিউডে মমতার সঙ্গে যুক্ত বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

এ মাসের প্রথমে একজন প্রোমোটারের কাছ থেকে মমতা একটি ফ্ল্যাট কেনেন। তখন পুলিশ ওই প্রোমোটারকে জিজ্ঞাসা করেন যে সে ভিকির ড্রাগ পাচার চক্র বা ওই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত কিনা। কিন্তু সেই প্রোমোটার জানান, মমতা, ভিকি বা ড্রাগ পাচার চক্রের বিষয়ে তিনি কিছুই জানেন না।

চলতি বছরের এপ্রিলে, সোলাপুর, থানে এবং মুম্বই থেকে ১৮.৫০ টন এফিড্রিন, ২.৫০ টন অ্যাসিটিক অ্যানিহাইড্রাইড উদ্ধার করে পুলিশ। বিদেশের বাজারে যার মূল্য ২ হাজার কোটি টাকারও বেশি।

Manual6 Ad Code

এখনও পর্যন্ত ড্রাগ পাচার চক্রের সঙ্গে যুক্ত ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকী  ড্রাগ পাচার চক্রের সঙ্গে যুক্ত পলাতক ৪জনের জন্য খোঁজ চালাচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাত পুলিশ

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code