প্রাণের ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭

প্রাণের ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ওলিপুরে অবস্থিত প্রাণের ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

প্রাণ কোম্পানির জেনারেল ম্যানেজার মঞ্জুরুল হুদার বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, সকালে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে কাজ করার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে রুবেল রাস্তায় পড়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।

তবে পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code