প্রেম করে বিয়ে : একই ওড়নায় দম্পতির আত্মহত্যা

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

প্রেম করে বিয়ে : একই ওড়নায় দম্পতির আত্মহত্যা

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: প্রেমের বিয়ে পরিবার মেনে না নেয়ায় একই ওড়নায় ঝুলে আত্মহত্যা করেছে মোবারক (২২) ও শারমীন (১৯) নামের এক নব দম্পতি।

Manual2 Ad Code

বুধবার রাতে কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার রাতে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, বিয়ের পর ওই নব দম্পতি নগরীর শাকতলা এলাকার আবদুর রাজ্জাকের মালিকানাধীন বস্তিতে বাসা ভাড়া নেয়।

Manual5 Ad Code

কিন্তু মোবারকের পরিবার ওই বিয়ে মেনে না নেয়ায় বুধবার রাতে স্বামী-স্ত্রী রাগে-ক্ষোভে একই ওড়নায় ঘরের ভেতর ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকালে মরদেহদ্বয়ের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code