প্রেসিডেন্টের ছবির খোঁজে দেশজুড়ে ‘টয়লেট তল্লাশি’

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮

প্রেসিডেন্টের ছবির খোঁজে দেশজুড়ে ‘টয়লেট তল্লাশি’

Manual1 Ad Code

প্রেসিডেন্টের ছবি সংবলিত পত্রিকার পাতা টয়লেট পেপারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, এমন এক খবর ছড়িয়ে পড়ার পর বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের পুলিশ। একইসঙ্গে এ ঘটনার সত্যতা মিললে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

মধ্য এশিয়ার দেশগুলির প্রেসিডেন্টদের খামখেয়ালিপনা নিয়ে নানা কথা প্রচলিত। তার মধ্যে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙুলি বারদিমুহামদেভকে নিয়েও অনেক কথা বেলা হয়ে থাকে। চলতি বছরের শুরুর দিকে তিনি দেশে কালো রঙের গাড়ি নিষিদ্ধ করেন, কারণ সাদা রঙ পছন্দ করেন।

গত সপ্তাহে দেশটিতে খবর ছড়িয়ে পড়ে, প্রেসিডেন্টের ছবি সংবলিত পত্রিকার পৃষ্ঠা টয়লেট পেপার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এমন খবর রটার পর দেশটির পুলিশ বাহিনীকে এর প্রমাণ খোঁজার নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে হুঁশিয়ারি দেয়া হয়, এর ফল হবে।

Manual1 Ad Code

জানা যাচ্ছে, গতবছরের শেষদিকে এ ধরণের ঘটনার শুরু হয়। ওই সময় প্রেসিডেন্টের ছবি নষ্ট করার অভিযোগে দেশটির উত্তরাঞ্চলের একটি শহরে কয়েক শিশুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শিশুরা প্রেসিডেন্টের ছবি পদদলিত করেছে। এ ছাড়া অপর এক ঘটনায় প্রেসিডেন্টের ছবিতে গোঁফ এবং দাড়ি এঁকে দেয়া হয় বলে অভিযোগ ওঠে।

Manual1 Ad Code

ওই দুই ঘটনার তদন্ত শুরু হলে প্রেসিডেন্টের ছবিওয়ালা পত্রিকার পৃষ্ঠা টয়লেট পেপার হিসেবে ব্যবহৃত হওয়ার বিষয়টি সামনে চলে আসে। এরপর একটি স্কুলের পরিচালক ও কয়েকজন সরকারি কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে এ ঘটনায়।

তবে দেশটির একটি পত্রিকাটি বলছে, তুর্কমেনিস্তানে অর্থনৈতিক সঙ্কট চলছে। যে কারণে দেশটির অনেক বাসিন্দা এখন টয়লেট পেপারের কাজ পত্রিকা দিয়ে চালিয়ে নিচ্ছেন। আর জাতীয় পত্রিকাগুলোর বেশিরভাগ জুড়েই প্রেসিডেন্টের ছবি থাকে। তাই তার ছবি এড়িয়ে পত্রিকাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আর এটিই মূল কারণ। সূত্র : বিবিসি

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code