প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে লড়বেন অপরাহ উইনফ্রে!

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে লড়বেন অপরাহ উইনফ্রে!

Manual1 Ad Code

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন টকশো উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। এমনই সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Manual8 Ad Code

জানা গেছে, আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অপরাহ খুব ‘সক্রিয়ভাবে চিন্তা-ভাবনা’ করছেন। যদিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এখনো মুখ খোলেননি অপরাহ। চলতি বছরের মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এখন থেকেই প্রেসিডেন্ট পদে লড়াইয়ে অনেক প্রার্থী মনোনয়ন পেতে ডেমোক্র্যাট ও আইওয়ায় দলটির কার্যালয়ে দৌঁড়-ঝাঁপ শুরু করেছেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০১৭ সালের মার্চে ব্লুমবার্গের ডেভিড রুবেনস্টেইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন নির্বাচনে লড়াইয়ের কথা ভাবছেন বলে জানিয়েছিলেন অপরাহ উইনফ্রে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code