ফিলিপাইনে ভূমিধস-বন্যা; নিহত বেড়ে ৮৫

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

ফিলিপাইনে ভূমিধস-বন্যা; নিহত বেড়ে ৮৫

Manual7 Ad Code

ফিলিপাইনে ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজে অংশ নিয়েছে জরুরি সহায়তা টিমের সদস্যরা। ভারি বৃষ্টিপাতের কারণে তল্লাশি, উদ্ধার ও ত্রাণসেবা ব্যাহত হচ্ছে।

Manual5 Ad Code

তিনি জানান, এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। পূর্বাঞ্চলীয় এলাকায় ৬৯ জনের মারা যাওয়ার খবর এসেছে। ভিসায়াস এবং অন্যান্য এলাকায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। সূত্র : চ্যানেল নিউজ এশিয়া

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code