সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: কুড়িগ্রাম সীমান্তে ফের ভারতীয় বিএসএফ’র গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ভোররাতে উপজেলার ছাটকরাইবাড়ি সীমান্তে ওই ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার ভোর রাতে ওই একই সীমান্ত এলাকায় বিএসএফরা গুলি করে হত্যা করে আরেক গরু ব্যবসায়িকে। দুই দিনের ব্যবধানে দুইজন নিহত হওয়ার ঘটনায় সীমান্তের মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।
নিহত বাহারুল ইসলাম (৩০) গরু ব্যবসায়ির বাড়ি একই সীমান্ত এলাকা ছাটকরাইবাড়ি গ্রামে। তার পিতার নাম বক্তার আলী। ঘটনার খবর পেয়ে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের জোয়ানরা ছুটে যায় ঘটনাস্থলে।
দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। থানা পুলিশকে খবর দেয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি