সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাক শিরাক আজ ৮৬ বছর বয়সে মারা গেছেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ক্ষমতায় থাকাকালেই শুরু হয় ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন। তবে তিনি ইরাকে আগ্রাসনের সরাসরি বিরোধিতা করেন।
জ্যাক শিরাকের জামাতা বলেছেন, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রেসিডেন্ট জ্যাক শিরাক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারের সদস্যরা এসময় তার পাশে ছিলেন। জ্যাক শিরাকের আমলেই ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রাব্যবস্থায় যোগ দিয়েছিল ফ্রান্স।
তার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট সাত বছরের জন্য নির্বাচিত হতেন। ক্ষমতায় এসে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছরে নামিয়ে আনেন তিনি।
ক্ষমতা ছাড়ার পর তার স্নায়বিক সমস্যা দেখা দেয়। এ কারণে তাকে জনসমক্ষে খুব একটা দেখা যেত না।
Design and developed by ওয়েব হোম বিডি