ফ্রান্সে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

ফ্রান্সে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু

Manual6 Ad Code

500x350_41ae48b2c46a76712aba77b5a50eb071_France_495

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে এক জন্মদিনে পার্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গত (শুক্রবার) রাতে কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। উত্তর ফ্রান্সের রৌয়েন শহরের এক বারে ওই পার্টির আয়োজন করা হয়েছিল বলে বিবিসি জানিয়েছে।

Manual4 Ad Code

আগুন লাগার ওই ঘটনায় কমপক্ষে ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৬ জন। স্থানীয় ‘দ্য প্যারিস-নর্মান্ডি নিউচ ওয়েবসাইট রিপোর্ট’ বলছে, শুক্রবারের ওই অগ্নিকাণ্ডে হতাহতদের বয়স ১৮ থেকে ২৫য়ের মধ্যে।

Manual2 Ad Code

এ সম্পর্কে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড চেজনুভা জানান, শুক্রবার মধ্যরাতে কিউব লিবরা বারের এক বেজমেন্ট কক্ষে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ছুটে আসে। এ সময় সবমিলিয়ে ৫০ কর্মী সেখানে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছিল।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে স্থানীয় এক সংবাদ মাধ্যমের অনুমান, জন্মদিনের কেকটিকে ঘিরে জ্বালানো মোমবাতি থেকে ওই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার কারণ কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code