ফ্রান্সে ছুরিকাঘাতে পথচারীর মৃত্যু, পুলিশের গুলিতে নিহত হামলাকারী

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

ফ্রান্সে ছুরিকাঘাতে পথচারীর মৃত্যু, পুলিশের গুলিতে নিহত হামলাকারী

Manual1 Ad Code

ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে (ছবি : এপি)

 

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পরবর্তীকালে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই হামলাকারী। খবর ‘বিবিসি’।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার (০৩ জানুয়ারি) ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ৭ কিলোমিটার দূরে ভিলেজুফি নামক এলাকায় এই ঘটনা ঘটেছে।

Manual7 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় পার্কে পথচারীদের ওপর ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায় ওই হামলাকারী। ঘটনাস্থলে দ্রুত পুলিশ উপস্থিত হয়।

Manual5 Ad Code

 

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালাতে বাধ্য হয় তারা। আর তাদের ছোড়া গুলিতে ওই হামলাকারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code