ফ্রান্সে ছুরি হামলায় নিহত ১, আহত ৯

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

ফ্রান্সে ছুরি হামলায় নিহত ১, আহত ৯

Manual1 Ad Code

ফ্রান্সের লিয়ন শহরে দুই ব্যক্তির ছুরি হামলায় ১৯ বছর বয়সী এক তরুণ এবং নয়জন আহত হয়েছেন। হামলাকারীদের হাতে ছিল রান্নাঘরে ব্যবহৃত ছুরি।

Manual1 Ad Code

সরকারি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক ইউরো নিউজ। দমকলকর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

শনিবার বিকেলে ভিলেউরবানের লরেন্ট বনেভ্যায় মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। এক সন্দেহভাজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

এদিকে টুইটারে পোস্ট করা ভিডিওতে পথচারীদের হাতে ধরা পড়া সন্দেহভাজনদের একজনকে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে ইউরো নিউজের প্রতিবেদনটিতে।

যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থাকে এই ঘটনা তদন্তে সম্পৃক্ত করা হতে পারে।

Manual3 Ad Code

আরও বলা হয়, স্পেশালিস্ট ট্যাকটিক্যাল পুলিশের একটি রেইড ইউনিটের পাশাপাশি ৫০ দমকলকর্মী ঘটনাস্থলে অবস্থান করছে। এখনও এই ঘটনার উদ্দেশ্য স্পষ্ট নয়।

Manual1 Ad Code

পুলিশ ন্যাশনাল 69 এর টুইটার অ্যাকাউন্ট থেকে স্থানীয়দেরকে পুলিশের কাজে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানানো হয়েছে। ভুয়া খবর না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে।

Manual7 Ad Code

রাশিয়ার টেলিভিশন নেটওয়ার্ক আরটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের সম্পৃক্ত আছে কিনা নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code