বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ‘সফল’

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মে ৫, ২০১৮

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ‘সফল’

Manual6 Ad Code

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে স্পেস এক্স। ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় অরল্যান্ডোতে কেনেডি স্পেস সেন্টার তথা নাসা’র ব্লক-৫ এ এই পরীক্ষা চালানো হয়।

শুক্রবার রাতে একটি টুইট বার্তায় স্যাটেলাইট উৎক্ষেণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় স্পেসএক্সের নতুন ভার্সনের ফ্যালকন ৯ রকেটের গর্জন শোনা গেছে কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ এ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হয়েছে। এর ফলে বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণের পথ তৈরি হয়েছে; যা আগামী সপ্তাহে হতে পারে।

Manual5 Ad Code

ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় ফ্যালকন ৯ রকেটের। এসময় কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

Manual1 Ad Code

পরীক্ষামূলক উৎক্ষেপণের পর তথ্য পর্যালোচনা করছে স্পেএক্স। এর ফলাফল ইতিবাচক হলে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হতে পারে।

উল্লেখ্য, ফ্রান্সের কান টুলুজ ফ্যাসিলিটিতে এই বিশাল প্রকল্পের অন্যতম প্রধান অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটে নির্মাণের কাজ শতভাগ শেষ হয়েছে। স্পেস এক্স এর উৎক্ষেপণযান বা রকেট ফ্যালকন-৯ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে মহাকাশে ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত অরবিট প্লটে স্থাপন করবে।

Manual5 Ad Code

বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। এটি তৈরির জন্য ২০১৫ সালের ১১ নভেম্বর বিটিআরসির সঙ্গে টার্ন কি পদ্ধতি কোম্পানিটির চুক্তি স্বাক্ষরিত হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে গেলে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটবে বাংলাদেশের। এছাড়া এই স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে বাংলাদেশের যেমন নির্ভরতা কমবে অন্য দেশের ওপর, তেমনি দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code