সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : সাভারের আশুলিয়ায় একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৩) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘোরাট এলাকার একটি বাঁশঝাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।
এলাকাবাসী জানায়, সকালে বাঁশঝাড়ে অজ্ঞাত ওই যুবকের মৃতদেহটি বাঁশের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, নিহতের চোখে, হাতে ও শরীরের বেশ কয়েকটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাতে কোন এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে অজ্ঞাত ওই যুবককে হত্যার পর বাঁশঝাড়ে ফেলে রেখে গিয়েছে বলে প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে এ ব্যাপারে কিছুই জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি