বাংলাদেশে ক্ষুধা-দারিদ্র্য বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

বাংলাদেশে ক্ষুধা-দারিদ্র্য বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধী যত বড় বা প্রভাবশালীই হোক, অন্যায় করলে তাদের বিচার হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আলিসারকুল এলাকায় অলিলা অপালওয়্যার ইন্ডাস্ট্রিজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এ কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে। দলের হোক, দলের বাইরের হোক, জনপ্রতিনিধি কিংবা যে যত বড় প্রভাবশালীই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়। যে অপরাধ করছে তাকেই আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে।

Manual6 Ad Code

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে ক্ষুধা-দারিদ্র্য বলে কিছু নেই। দারিদ্র্য দেখতে আমাদের পরবর্তী প্রজন্মকে মিউজিয়ামে যেতে হবে। দেশে এখন কোনো কিছুর অভাব নেই। উন্নয়নের নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেছি আমরা। মাত্র তো পদ্মা সেতু দেখেছেন, ২০৪০ সালে ইউরোপের মতো শক্তিশালী হবো আমরা।

Manual2 Ad Code

 

এরপর পুলিশ লাইনসে মহিলা ব্যারাক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code