বাংলায় গণতন্ত্র নেই, দিলীপ ঘোষকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে : মুকুল রায়

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭

বাংলায় গণতন্ত্র নেই, দিলীপ ঘোষকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে : মুকুল রায়

Manual4 Ad Code

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা মুকুল রায় অভিযোগ করেছেন, বাংলায় গণতন্ত্র নেই। বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে হত্যার ষড়যন্ত্র করে তার ওপরে হামলা করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার পশ্চিমবঙ্গের সবংয়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে  সাংবাদিকদের সামনে তিনি ওই মন্তব্য করেন। গত শুক্রবার কাঁকিনাড়া বাজারে সভা থেকে ফেরার সময় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ওপরে হামলা করা হয় বলে অভিযোগ।বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুলিশের সামনেই দিলীপবাবুকে মারধর করা হয়।

এ প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, এজন্য পুলিশ কমিশনারকে জবাবদিহি করতে হবে। রাজ্য সরকারও এই বিষয়ে নিশ্চুপ হয়ে আছে। এ থেকেই বোঝা যাচ্ছে বাংলায় কোনো গণতন্ত্র নেই। বর্বরোচিত আক্রমণের পূর্ণাঙ্গ তদন্তসহ দোষীদের শাস্তি পাওয়া উচিত।

Manual1 Ad Code

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমচকাই একদল দুর্বৃত্ত তার গাড়ির উপর চড়াও হয়। বাঁশ, লাঠি নিয়ে তারা কর্মীদের মারধর করতে শুরু করে।

Manual7 Ad Code

এদিকে, ওই ঘটনার প্রতিবাদে আজ বিজেপি’র পক্ষ থেকে কোলকাতা পুলিশের সদর দফতর লালবাজার অভিযানের ডাক দেয়া হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে বি বি গাঙ্গুলি স্ট্রিট চত্বর কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে মিছিল আটকাতেই উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

বিজেপি কর্মীদের পাল্টা আঘাতে কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তুল পোড়ানোর চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় ও কুশপুত্তুল কেড়ে নেয়। আজ রাজ্যের বিভিন্ন  জায়গায় বিজেপি প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code