বাংলা ও ভারতকে ভাগ করার চেষ্টা চলছে : মমতা

প্রকাশিত: ৫:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

বাংলা ও ভারতকে ভাগ করার চেষ্টা চলছে : মমতা

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা ও ভারতকে ভাগ করার চেষ্টা চলছে, আমরা তা করতে দেবো না।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ/ক্যা)ও জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি’র বিরুদ্ধে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।

Manual7 Ad Code

 

মমতা আজ হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেন, ‘ধর্ম নিয়ে খেলা? আমরা ধর্ম নিয়ে খেলি না। আমরা বলি ধর্ম যার যার আপনার, দেশটা কিন্তু সবার। এই দেশটা আমার আপনার সবার। এটা মাথায় রাখতে হবে। আজকে ভারতবর্ষকে ভাগ করার চেষ্টা চলছে, বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। এটা আমরা করতে দেবো না। এটা মাথায় রাখবেন।’ তিনি এদিন বিজেপির বিরুদ্ধে এনআরসি ও সিএএ/ক্যা’র বিরুদ্ধে স্লোগান দিলে উপস্থিত জনতা তাতে গলা মেলান।

Manual7 Ad Code

 

মমতা বন্দ্যোপাধ্যায় আজ এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে শামিল হন। এর আগে সমাবেশ উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করিয়ে বলেন, ‘আমরা সবাই নাগরিক। সর্বধর্ম সমন্বয় আমদের জীবন ও আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেবো না। নিশ্চিন্তে থাকবো, শান্তিতে থাকবো। বাংলায় এনআরসি ও ‘সিএএ’ করতে দেবো না। করতে দিচ্ছি না।’

 

Manual8 Ad Code

মমতা বলেন, স্বাধীনতার ৭৩ বছর পরে ওরা আবার সবাইকে লাইনে দাঁড় করাবে। ওরা মানুষের অধিকার কেড়ে নিতে চায়। তিনি সাফ জানিয়ে দেন, ‘বাংলায় এনআরসি হবে না। অসমে ডিটেনশন ক্যাম্প করেছে বিজেপি সরকার। বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প নেই। আর হবেও না।’

 

মমতা সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন প্রসঙ্গে বলেন, এই আন্দোলন কোনও ধর্মীয় আন্দোলন নয়, এই আন্দোলন সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের আন্দোলন। এই আন্দোলন ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code