বাগদাদে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৯

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯

বাগদাদে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৯

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে চলমান বিক্ষোভে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জন।

 

Manual2 Ad Code

শনিবার (০৭ ডিসেম্বর) বাগদাদের তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের মূল ক্যাম্পের কাছে বন্দুক হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে মেডিকেল ও নিরাপত্তা সূত্র জানিয়েছে।

 

এএফপির বরাত দিয়ে আলজাজিরা জানায়, আল-সিনাক ব্রিজের কাছে বিক্ষোভকারীরা যেখানে অবস্থান করছেন, সেখানকার একটি বড় ভবন লক্ষ্য করে বিকেলে পিকআপে করে আসা বন্দুকধারীরা এ হামলা চালায়।

 

বন্দুকধারীরা ওই ভবন থেকে বিক্ষোভকারীদের বের হতে বাধ্য করে। এসময় ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। ‘অজ্ঞাত লোকজন’ ভবনটিতে আগুন ধরিয়ে দেয় বলেও জানায় রাষ্ট্রীয় টেলিভিশন।

Manual4 Ad Code

 

প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভের মুখে গত সপ্তাহে পদত্যাগ করেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদি। তার পদত্যাগের পর এটাই রাজধানী বাগদাদে সবচেয়ে রক্তাক্ত সহিংসতা।

 

Manual2 Ad Code

বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারি পরিষেবা নিশ্চিতের দাবিতে দুই মাস ধরে বিক্ষোভ করে আসছে ইরাকিরা। রক্তক্ষয়ী এই বিক্ষোভে নিহত হয়েছে সাড়ে চার শতাধিক। আহত হয়েছে ১৫ হাজারের বেশি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code