বানিয়াচংয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষে আহত শতাধিক

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৭

বানিয়াচংয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষে আহত শতাধিক

Manual6 Ad Code

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই এলাকাবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (২৬ জুন) সদরের বাসিয়াপাড়া মহল্লায় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বাসিয়াপাড়া মহল্লার আব্দুল মিয়ার ছেলে তাবু মিয়া ও মুড়িবাড়ির বরকত উল্লাহর পুত্র জিলু মিয়ার সাথে রাজমিস্তি কাজের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়।

Manual2 Ad Code

এরই জের ধরে উল্লিখিত সময়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়। প্রায় দুই ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান,৪নং দক্ষিণ-পশ্চিম ইউপির চেয়ারম্যান রেখাছ মিয়া,আ’লীগ নেতা নজরুল ইসলাম,ওয়ার্ড মেম্বার লালু মিয়াসহ,সাংবাদিক,শিক্ষক,জনপ্রতিনিধি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে সেলিম (২০),এলাছ মিয়া (২৫),মোহাদ্দিস (২২),ফেরদৌস মিয়া(৪৫),লোকমান মিয়া (৬৫),সাবু মিয়া (২২),পলাশ (৩০),লিটন মিয়া (২৫),জুলহাস (২৫),মানিক উল্লাহ (৪৫),আক্তার মিয়া (৩৪),অলিউর রহমান (৩৫),রেজাউল (২৫),লোকমান মিয়া (৮০),কবির মিয়া (৪৫) আহত হন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বানিয়াচং নিউজ২৪ কে জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code