বান্ধবীর ছোঁয়ায় উঠে বসল নিহত প্রেমিক!

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮

বান্ধবীর ছোঁয়ায় উঠে বসল নিহত প্রেমিক!

Manual4 Ad Code

সড়ক দুর্ঘটনায় সড়কেই প্রাণ হারিয়েছেন জেফ্ররি ডেলিও। বন্ধুর মর্মান্তিক পরিণতির খবর শুনে দ্রুত সেখানে ছুটে যান বান্ধবী শেলা প্যারায়ানন। প্রেমিকা ছুটে চলেছেন সেখানে। সঙ্গে ট্রাফিক পুলিশ ও অন্যান্য সাহায্যকারীরা।

Manual2 Ad Code

কিন্তু হঠাৎ করেই ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা! উপুড় হয়ে পড়ে থাকা মৃতদেহটি দুই ব্যক্তি উল্টে সোজা করার চেষ্টা করছে। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে উঠে বসলে যুবকটি। হাঁটু গেড়ে বসে বান্ধবীর উদ্দেশে গোলাপ ফুল এগিয়ে ধরে।

জানা যায়, ফিলিপিনসের সাউথ কোটাবাটোতে জেফ্ররি ডেলরিও নামে এই যুবক তার বান্ধবীকে প্রেম নিবেদনের জন্য অভিনব এই পদ্ধতির আশ্রয় নেন।

Manual3 Ad Code

গত ৩০ সেপ্টেম্বর তোলা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুরো ঘটনা। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, এই দৃশ্য নিজের চোখের সামনে দেখে জেফ্ররির বান্ধবী শেলা প্যারায়ানন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code