বাবরি মসজিদ মামলার রায়ের বিরুদ্ধে করা সব পিটিশন খারিজ

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

বাবরি মসজিদ মামলার রায়ের বিরুদ্ধে করা সব পিটিশন খারিজ

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায়ের বিরুদ্ধে করা ১৮টি রিভিউ পিটিশনের সবগুলো খারিজ করে দিয়েছে। রিভিউ আবেদনগুলো বাতিল হওয়ায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে আর কোনো বাঁধা রইলো না।

Manual8 Ad Code

 

গত ৯ নভেম্বর বাবরি মসজিদ মামলার রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে মসজিদের জায়গায় মন্দির নির্মাণের অনুমোদন দেয়া হয়। মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার অন্য একটি জায়গায় পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে রায়টি ঘিরে ১৮টি রিভিউ পিটিশন জমা পড়ে আদালতে।

 

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদে’র নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির একটি বেঞ্চ পিটিশনগুলো খারিজ করে দেন। বিচারপতিদের চেম্বারে এক শুনানি শেষে এ রায় দিয়েছেন তারা।

 

Manual7 Ad Code

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে প্রথম পিটিশনটি জমা পড়ে ২রা ডিসেম্বর। পিটিশনটি করে জমিয়ত উলামায়ে হিন্দ এর উত্তর প্রদেশের সভাপতি মওলানা সৈয়দ আশাদ রশিদি। ওয়ি পিটিশনে বলা হয়, শীর্ষ আদালত দুপক্ষের মধ্যে ভারসাম্য আনতে গিয়ে হিন্দু পক্ষকে বেআইনিভাবে সুবিধা দিয়েছে এবং মুসলিম পক্ষকে অন্য জায়গায় পাঁচ একর জমি দিয়েছে, যা মুসলিম পক্ষের সওয়াল বা আবেদনের বিষয় ছিল না।

 

পরবর্তীতে ৬ই ডিসেম্বর আরো ছয়টি পিটিশন দাখিল হয়। ৯ ডিসেম্বর নতুন দুটি পিটিশন দাখিল করে অখিল ভারত হিন্দু মহাসভা ও আরো ৪০ জন ব্যক্তি।

Manual1 Ad Code

 

অখিল ভারত হিন্দু মহাসভার পিটিশনে, বাবরি মসজিদ রায়ে মসজিদ নির্মাণের জন্য যে পাঁচ একর জমির কথা বলা হয়েছে,তা পুনর্বিবেচনার আর্জি জানায় তারা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code