বারানশিতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১৯, আহত অর্ধশত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬

বারানশিতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১৯, আহত অর্ধশত

Manual5 Ad Code

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের বারানশিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মারা গেছেন ১৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। খবর টাইমস অব ইন্ডিয়ার। উত্তর প্রদেশের বারাণসী ও চান্দুয়াইলের মধ্যবর্তী রাজঘাট সেতুর কাছে একটি ধর্মীয় প্রবচন সভা চলাকালীন শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ধর্মীয় নেতা জয় গুরুদেবের কয়েক হাজার অনুসারী ব্রিজ পার হয়ে বারানশিতে গঙ্গা নদীর তীরবর্তী দর্মি গ্রামে ধর্মীয় প্রবচন সভার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পদদলিত হয়ে হতাহত হন এসব মানুষ। এ সময় অতিরিক্ত ভিড়ের কারণে হঠাৎ হুড়োহুড়িতে বেশ কয়েকজন নিচে পড়ে যায়। পরে পদদলিত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে।

Manual6 Ad Code

চান্দুয়ালি জেলা ম্যাজিস্ট্রেট কুমার প্রশান্ত জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে, দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদেরকে ৫০ হাজার রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন। পদদিলত হওয়ার ঘটনায় এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের ওই পদদলনের ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় মোদি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। একই সঙ্গে কর্মকর্তাদেরকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code