বালিয়াডাঙ্গীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

বালিয়াডাঙ্গীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলারের (পাগলু) ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

 

রোববার (১১ জুন) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদের খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫) ও আরাজি চন্দনচহট মালি বস্তি গ্রামের মৃত দরবারুর ছেলে আবুল হোসেন (৬৭)।

আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫), আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও রাণীশংকৈল উপজেলার মহেশপুর গ্রামের সহিদুল ইসলাম (৫০)।

Manual7 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও একটি থ্রিহুইলার (পাগলু) বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তার দিকে যাচ্ছিল। হঠাৎ করে অন্যদিক থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। এতে প্রথমে পাগলুর সাথে মুখোমুখি ধাক্কা লাগে। আর এসময় পিছনে থাকা নছিমন এসে পাগলুকে ধাক্কা দেয়। এতে পাগলু ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পাগলুর যাত্রী আলিম উদ্দীন মারা যান।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

পরে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও বাকিদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ১ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান।

Manual5 Ad Code

 

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, ঘটনাস্থলে আলিম উদ্দীন ও পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার (পাগলু) উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code