বাহুবলে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল একজনের

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

বাহুবলে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল একজনের

Manual8 Ad Code

বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

 

Manual3 Ad Code

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহত তাজুল ইসলাম ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের সাকিনের কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে এরই জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাজুল ইসলামসহ আরো ৮ থেকে ১০ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় তাজুল ইসলামকে বাহুবাল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে বাহুবল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

 

Manual3 Ad Code

বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এনএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code