সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার বাহুবলে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত মাদক ব্যবসায়ীর নাম অাব্দুল হামিদ (৩৫)।
রবিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চলিতাতলা সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল হামিদ উপজেলার পুটিজুরী ইউনিয়নের মণ্ডলকাপন গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চলিতাতলা সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের পাশে একদল দুর্বৃত্ত আব্দুল হামিদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
হবিগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেলুর রহমান জানান, তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।
Design and developed by ওয়েব হোম বিডি