বাড়ি ফেরা হলো না আবিদা বেগমের

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

বাড়ি ফেরা হলো না আবিদা বেগমের

Manual8 Ad Code

download-3

সুরমা মেইল নিউজ :: শায়েস্তাগঞ্জে রেলের নিচে কাটা পড়ে আবিদা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পুরানবাজার নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত আবিদা বেগম নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মত্তব্বরি হোসেনের স্ত্রী।

Manual4 Ad Code

সুত্র জানায়, আবিদা গতকাল সকালে সুদিয়খলা বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে শায়েস্তাগঞ্জ পুরানবাজার নামকস্থানে রেলপথে কুশিয়ারা পরিবহণের রেলের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আবিদা। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

Manual3 Ad Code

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এস.আই ওমর ফারুক লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে সন্ধায় সাতাইহাল খেলার মাঠে জানাযার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আবিদা বেগমের স্বামীর বাড়ি ও পিতার বাড়িতে শোকের মাতম চলছে ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code