বায়োমেট্রিক পদ্ধতি : জড়িতদের তথ্য চেয়েছে সরকার

প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতি : জড়িতদের তথ্য চেয়েছে সরকার

Manual7 Ad Code

images (7)সুরমা মেইল নিউজ : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম যাচাই প্রক্রিয়ার সাথে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জমা দিতে মোবাইল ফোন অপারেটরদের প্রতি নির্দেশ দিয়েছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের বরাতে বাসস এক প্রতিবেদনে জানিয়েছে, সফলভাবে সিম পুনঃনিবন্ধনের পর রাজধানী থেকে প্রি-অ্যাকটিভেট সিম আটকের পর তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেয় সরকার।

প্রতিবেদনে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছে (বিটিআরসি) খুচরা বিক্রেতা ও তৃতীয় পক্ষের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে অপারেটরগুলোর মুখ্য নিবার্হী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।

Manual5 Ad Code

তারানা হালিম বলেন, তারা বাজারে প্রিঅ্যাকটিভেটেড সিম অন্য কারও নামে পুনর্নিবন্ধন করলে সংশ্লিষ্ট অপারেটরকে সিমপ্রতি ৫০ ডলার করে জরিমানা দিতে হবে। বাজারে কোনো প্রিঅ্যাকটিভেটেড সিম থাকবে না। যদি এ ধরনের কোনো সিম পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট অপারেটরকে অবশ্যই জরিমানা গুনতে হবে।

Manual3 Ad Code

তিনি প্রি-অ্যাকটিভেটেড সিমের জন্য আগামী সপ্তাহ থেকে পুলিশি অভিযান চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলে জানান।। পুলিশ সম্প্রতি অন্য নামে সিম পুনঃনিবন্ধন করা ১৩টি প্রি-একটিভেটেড সিম আটক করেছে। এ ঘটনায় জড়িত থাকায় ৭ জন খুচরা বিক্রেতাকে গ্রেফতার করেছে।

Manual2 Ad Code

গত ১৬ ডিসেম্বর থেকে গত ৩১ মে পযর্ন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের জন্য সময় দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code