বিএনপি শান্তি চায় : মঈন খান

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

বিএনপি শান্তি চায় : মঈন খান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, বিএনপি অস্ত্রের ভাষায় কথা বলে না, শান্তি চায়। দেশে অনুষ্ঠিত বিভিন্ন সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সরকার বলছে শান্তি ভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু বিএনপি গত ছয়টি সমাবেশে একটি সেকেন্ডের জন্যও শান্তি ভঙ্গ করেনি। আমরা জনগণের কাছে গণতন্ত্র ও ক্ষমতা ফিরিয়ে দিতে চাই।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

Manual1 Ad Code

বর্তমান সরকার ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করে মঈন খান বলেন, তারা (আওয়ামী লীগ সরকার) ব্যালট বাক্স ছিনতাই করে, দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় টিকে রয়েছে। একসময় ‘আমার ভোট আমি দেবো’ স্লোগান দিলেও বর্তমানে তাদের স্লোগান হয়ে দাঁড়িয়েছে ‘দিনের ভোট রাতে দেবো।

 

তিনি বলেন, বিএনপির গণসমাবেশগুলোতে জনতার ঢল দেখে সরকার আতঙ্কিত হচ্ছে। তারা মসনদ হারানোর চিন্তায় রয়েছে। এ জন্য দেশের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে। মানুষের ঘরে ঘরে গিয়ে নতুন করে ভয় দেখানো শুরু করেছে।

 

Manual1 Ad Code

উল্লেখ্য, আগামী শনিবার (১৯ নভেম্বর) এই মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code