বিক্ষোভের এক সপ্তাহ পর পদত্যাগ করলো কুয়েত সরকার

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

বিক্ষোভের এক সপ্তাহ পর পদত্যাগ করলো কুয়েত সরকার

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের মন্ত্রিসভা পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী জাবির আল মুবারাক আল হামাদ তাদের পদত্যাগপত্র দেশটির আমির সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহ’র কাছে জমা দিয়েছেন।

Manual6 Ad Code

 

সরকারের মুখপাত্র তারেক আল মেজরেম এসব তথ্য জানিয়েছেন। বুধবার কুয়েতের সংসদে দুইজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর তারা পদত্যাগ করেন। এরও আগে দেশটির অর্থমন্ত্রী প্রদত্যাগ করেন। সংসদ সদস্যরা মন্ত্রীদের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন।

 

Manual8 Ad Code

দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ এবং সংস্কারের দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের এক সপ্তাহর মধ্যে দেশটির সরকার পদত্যাগ করলো।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

পদত্যাগী প্রধানমন্ত্রী জাবির আল মুবারাক আল হামাদ প্রায় দশ বছর ধরে এই পদে ছিলেন। কুয়েতের আমির নয়া সরকার গঠনের দায়িত্ব কাকে দেবেন তা এখনও স্পষ্ট নয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code