বিগ বস’র অন্দর মহলে এবার আরেক পাক সুন্দরী

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

বিগ বস’র অন্দর মহলে এবার আরেক পাক সুন্দরী

Manual3 Ad Code

images-(6)বিনোদন ডেস্ক : ‘বিগ বস’ নিয়ে অনেক আগে থেকেই চলছে নানা জল্পনা-কল্পনা। আর এবার বিগ বস-এর অন্দর মহলে পাক সুন্দরীদের সমাগম আগেই হয়েছে৷ ভারতীয় দর্শকের স্মৃতিতে এখনো বিরাজমান বীনা মালিকের সৌম্যকান্তি৷ তবে এবারে সেই স্থান দখল করতে পারেন আরেক পাক সুন্দরী৷ কোয়ান্ডিল বালোচ৷ নামটা শুনেছেন কি? কিছু সূত্র দেয়া যাক-

Manual6 Ad Code

সম্প্রতি বিরাট কোহলিকে প্রেম নিবেদন করেছিলেন পাকিস্তানের এক মডেল৷ এবারে মনে পড়ল তো? হ্যাঁ, সব ঠিক থাকলে এই পাক সুন্দরীকেই দেখা যেতে পারে বিগ বস-এর দশম সংস্করণে৷

নিজের লাস্যময়ী অবতারে দর্শকদের পাশাপাশি বিগ বস প্রতিযোগী অস্মিত প্যাটেলেরও মন জয় করেছিলেন বীনা৷ দু’জনের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়৷ যদি সূত্রের খবর সত্যি হয়৷ বিগ বস-এর আগামী মরশুমে বীনাকে বেশ টক্কর দেবেন মিস বালোচ৷

Manual1 Ad Code

সুত্র-কলকাতা২৪

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code